ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকে আটকের ঘটনায় যুবশক্তির নিন্দা
ভারতে নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তরুণদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে জাতীয় যুবশক্তি বলেছে, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন।